1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিল্পা শেঠির বাড়িতে চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শিল্পা শেঠির বাড়িতে চুরি

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // ইটালিতে স্বামী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেই সুযোগে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোর।

এ ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের পর বৃহস্পতিবার (১৫ জুন) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি ৪৮ বছরে পা দিয়েছেন শিল্পা শেঠি। জন্মদিন উদযাপন করতে ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।

এদিকে দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ ‘হাঙ্গামা টু’ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা। এরপর ২০২২-এ ‘নিকম্মা’ সিনেমাতে দেখা যায় তাকে।

খুব শিগগিরই রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এতে তার সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা। এ ছাড়া সোনাই যোশীর ‘সুখী’তেও দেখা যাবে শিল্পাকে।

১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। পরবর্তীকালে ‘ফির মিলেঙ্গে’, ‘ধরকন’ সহ বহু হিট সিনেমাতে অভিনয় করেছেন তিনি। হলিউড শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর বিদেশেও পরিচিতি পান শিল্পা। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews