1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, পলাতক আসামিকে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, পলাতক আসামিকে গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম সোহাগ (২৩)।

সোমবার সকালে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে বানারীপাড়া থানায় নিয়ে যায় র‍্যাব-৮ এর একটি দল।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন সলিয়াবাকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি (৩৮) ও ইয়াসিন নামে একজনের সহায়তায় একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে সোহাগ ও সায়েদ মোল্লার ছেলে মেহেদী (২৭) ওই ছাত্রীকে একটি বসত ঘরে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ঘটনার পর থেকেই সোহাগসহ সকল আসামিরা পলাতক ছিল।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews