1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে খুন হলেন কৃষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে খুন হলেন কৃষক

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
কুষ্টিয়া প্রতিনিধি // কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা।

রোববার দিবাগত রাত ২টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল একই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমান রবিউল ইসলাম ও তার স্ত্রী। রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

 

মিরপুর সার্কেলর সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোন এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews