1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৩ জুন) সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মহিউদ্দিন পণ্ডিত (৫৯) নামে ওই হাজতির মৃত্যু হয়।হাজতি মহিউদ্দিন পণ্ডিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি গ্রামের মোজাফফর পণ্ডিতের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্ন রায় বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জেলার আবুল বাশার বলেন, মহিউদ্দিন পণ্ডিত একটি প্রতারণা মামলার আসামি হিসেবে পটুয়াখালী কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews