1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রোববার ফের উৎপাদনে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রোববার ফের উৎপাদনে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২৯৭ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে। এর ফলে, আগামী রোববার থেকে পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, বৃহস্পতিবার রাত ৩টা থেকে জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। এ কয়লা খালাস করতে আরও ২-৩ দিনের মতো সময় লাগবে।

তিনি বলেন, আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।

উল্লেখ্য, ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫ মে বি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত ৫ জুন দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়। তখন সরকারের পক্ষে একাধিক ব্যক্তি জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের উৎপাদনে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews