1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরবাসীর সঙ্গে ছিলাম, থাকবো: সাদিক আব্দুল্লাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

নগরবাসীর সঙ্গে ছিলাম, থাকবো: সাদিক আব্দুল্লাহ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমাকে মেয়র থাকতে হবে এমন কোনো কথা নেই, আমি নগরবাসীর সঙ্গে ছিলাম, থাকবো। আমার চাচা মেয়র মানেই আমি মেয়র, যা ভোটে প্রমাণিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে জয়লাভ করেছে আমার চাচা। বিভাজন করার কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তিনি সাদিক আবদুল্লাহর চাচা।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আরও বলেন, আমি মনে করি, এটা বরিশাল মহানগর আওয়ামী লীগের জয়লাভ, জননেত্রী শেখ হাসিনার জয়লাভ, এটা খোকন সেরনিয়াবাতের জয়লাভ। শান্তির বরিশাল নগরীকে আমাদের সাধ্য অনুযায়ী শান্তিতে রাখার চেষ্টা করবো। মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, কিছু লোকজন ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যারা সুবিধার জন্য আসে দলে, সুবিধা নেয়, সুবিধা নিয়ে চলে যায়। আজ দল ক্ষমতায় না থাকলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। যারা দখলবাজ তারা সব সময় ছিলো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তীতে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শুক্রবার (২৩ জুন) বিকেল ৫টায় নগরের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews