1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একযোগে পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

একযোগে পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সই করা এক আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনে, সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল আনোয়ারকে এপিবিএনে ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.ফরিদ আহম্মেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ পদমর্যাদার পাঁচ কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেলে, ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে, সিআইডির এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবীদ্বার সার্কেলে, পুলিশ সদরদপ্তরের এএসপি মো. আবুল হোসাইনকে র‌্যাবে এবং মাদারীপুরের এএসপি (অপস) মো. মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews