1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তামিমের বিদায়ে ভক্ত শোয়েবের আহাজারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তামিমের বিদায়ে ভক্ত শোয়েবের আহাজারি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারের চোট নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই অবসরের ঘোষণা দিলেন।

 

বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়া তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

এদিকে তামিমের এমন অবসর মেনে নিতে পারছেন না টাইগার ক্রিকেটের খ্যাতনামা ভক্ত শোয়েব আলী। তাকে বৃষ্টির মাঝে রাস্তা চাপড়ে আহাজারি করতে দেখা যায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা মানতে পারি না। এই ধরনের ডিসিশন কখনো আঁচ পাই নাই। এমন কিছু হবে কখনো শুনিনাই। এটা মানতে পারছি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews