1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই ) দুপুরে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সর্বস্থরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি চৌমাথা বায়তুল মোকাররম জামে মসজিদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড় গিয়ে গিয়ে সমবেত হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।

সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ঝালকাঠি এন.এস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল্লাহ, মোহম্মদপুর বি আর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিক্ষোভ মিছিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews