1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমরা দুই ভাই মিলে সুন্দর সমৃদ্ধশালী বরিশাল গড়ে তুলবো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমরা দুই ভাই মিলে সুন্দর সমৃদ্ধশালী বরিশাল গড়ে তুলবো

  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে
‘আমরা দুই ভাই মিলে সুন্দর সমৃদ্ধশালী বরিশাল গড়ে তুলবো ‘ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম একথা বলেন।

তিনি আরো বলেন ২০১৮ সালের সিটি নির্বাচনে যে আশা নিয়ে নগরবাসী বুক বেধেছিলো তা পুরন হয়নি। তবে এবার আর নিরাশ করব না। আমরা দুই ভাই মিলে বরিশাল নগরীকে সুন্দর বরিশাল হিসাবে গড়ে তুলব। সত্যি বলতে এটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো যে আমরা দুই ভাই (বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ  খোকন সেরনিয়াবাত কে ইঙ্গিত করে) এক হয়ে বরিশালবাসীর জন্য কাজ করব। নগরীর উন্নয়নে যত ধরনের সহযোগীতা করা দরকার তা সবটুকু আমি করব। আজ বরিশাল সহ আমার স্বপ্ন পূরন হয়েছে বরিশালের জনগন বিপুল ভোটে খোকন সেরনিয়াবাত কে মেয়র হিসেবে নির্বাচিত করায়। অলরেডি আমরা নগরীর উন্নয়ন নিয়ে পরিকল্পনা ও আলাপচারিতা শুরু করেছি।

৭ জুলাই  শুক্রবার বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট প্রদত্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী,  বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এম,পি। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বরিশাল নগরীর সদরোডস্থ সার্কিট হাউজের ধানসিড়ি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শুধু দেশের উন্নয়ন অগ্রগতির কথাই ভাবেন না। দেশের  অন্যতম স্তম্ব সাংবাদিকদের কথাও ভেবেছেন তিনি। যার প্রতিফলন আজকের চেক বিতরন তথা ঈদ উপহার। তিনি বলেন আমাদের সরকার সাধারন মানুষসহ গনমাধ্যমকে বাক স্বাধীনতা দিয়েছে। যার প্রমান দেশে ৫২ টি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে।  তিনি আরো বলেন দেশের উন্নয়ন অগ্রগতিতে সাংবাদিদের বিরাট ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালো কে কালো লিখতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সকলেই আরো সচেতন হয়ে কাজ করবে তাই সাংবাদিকদের প্রতিদ্বন্দী না হয়ে সহযোগী হওয়ার আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বঙ্গবন্ধু’র ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাংবাদিকদে জন্য যা করেছে তা বিগত কোন সরকার বা প্রধানমন্ত্রী করেন নি। তিনি যে একজন মানবিক নেত্রী ও মানুষ তার প্রমান আজকের এই অনুষ্ঠান।মেয়র বলেন বরিশালবাসীর কাছে আমি দায়বদ্ধ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করার সর্বাত্নক চেষ্টা করব। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো আমি সব সময় চর্চা করি। আমি আমার অঙ্গীকার পালনে বদ্ধ পরিকর। তিনি বলেন শপথ গ্রহনের পর ওলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। ঢাকায় গুরুত্বপূর্ন ব্যাক্তিদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছি। নগরীর সমস্যা সংকট সব বিষয়েই আমি অবগত রয়েছি তাই এসব বিষয় নিয়ে পরিকল্পনা ও আলাপ আলোচনা করছি। আমি এতটুকু বলতে চাই নগরবাসীকে আমি নিরাশ করব না। তিনি নতুন ও উন্নত বরিশাল গড়তে আবারো সকলের সহযোগীতা কামনা করেছেন।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ’র সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.লস্কর নুরুল হক,মহানগর যুবলীগ  এর যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ,বরিশাল প্রকাশক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক,দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক,কাজী মিরাজ মাহমুদ,  প্রমুখ। বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুল আলম স্বপন।

অনুষ্ঠানে বরিশাল সাংবাদিক ইউনিয়নের ৩১ জন সদস্য সাংবাদিককে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তার চেক প্রদান করেন অতিথিবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews