1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুকুরের পানিতে মিলল দুই ভাইয়ের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুকুরের পানিতে মিলল দুই ভাইয়ের মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
নোয়াখালী প্রতিনিধি // নোয়াখালীর হাতিয়ায় একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেকিম মার্কেটের পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিশু।

নিহতরা হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকার আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা দুই জন মামাতো-ফুফাতো ভাই।

নিহতদের স্বজনরা জানান গত শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি অন্তর ও রাসেল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হানান জানান, সকালে নিহত শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপর হাতিয়া থানা পুলিশকে খবর দেন।

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইলে জানিয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews