1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // যৌতুক নিরোধ আইন মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মোঃ মিরাজুল ইসলাম (২৩)কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে অত্র থানাধীন দৌলতপুর গ্রামের মহিদ শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০) জুলাই ভোর রাতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আজিজুর রহমান ও এএসআই(নিঃ) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। নড়াইল জেলার পুলিশ সুপার  নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews