1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি // ঝালকাঠিতে গাছ থেকে পড়ে হাসান হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার(১১ জুলাই) সকাল ১০ টার দিকে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান হাওলাদার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের জব্বার হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, হাসান চাম্বল গাছের ডাল কাটার জন্য প্রায় ৫০ ফুট উপরে ওঠে। ডাল কাটা হলে সেই ডালের সাথে হাসান মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।গাছের সাথে রশি দিয়ে যদি তার শরীর বাধা থাকতো তাহলে তিনি গাছ থেকে হয়তো পড়তো না। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews