1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলছে BMW জেতার লড়াই: এখন পর্যন্ত সেরা ১০ এর তালিকায় বরিশালের মো. মাসুম মৃধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চলছে BMW জেতার লড়াই: এখন পর্যন্ত সেরা ১০ এর তালিকায় বরিশালের মো. মাসুম মৃধা

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৯৩ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // সারা দেশে সবার মুখে মুখে নগদ-এর বিএমডব্লিউ ক্যাম্পেইনের নাম। গত তিন চাম মাস ধরে চলা এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন কয়েক কোটি নগদ গ্রাহক। ক্যাম্পেইনের মেয়াদ শেষে কয়েক ধাপে বাছাইয়ের পর মোট ৭১ জন নগদ গ্রাহক সম্ভাব্য বিজয়ীর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিলো।

এ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই জিতবেন কোটি টাকার কাঙ্ক্ষিত বিএমডব্লিউ গাড়ি।

তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে প্রতি জেলা থেকে ন্যূনতম একজনকে নিশ্চিত করা হয়েছে।

গত মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এ তিন মাসে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে গ্রাহক স্বীকৃতি পেয়েছে এটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট চলে গেছে অন্য এক উচ্চতায়।

নগদের এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘কে জিতবে বিএমডব্লিউ’ শিরোনামে টেলিভিশন অনুষ্ঠান প্রচারিত হয়েছে, যেখানে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন।

অবশেষে ৭১ জন বিজয়ীদের মদ্ধো থেকে ভোটের মাধ্যমে ১০ জনের সেরা তালিকা করা হয়েছে। এই সেরা ১০শের তালিকায় রয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫ নং রত্নপুর ইউনিয়ানের ছয়গ্রামের মোঃ আলমগীর মৃধার ছোট ছেলে মো. মাসুম মৃধা।  এখন এ ১০ জনের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই হবেন বিএমডব্লিউ বিজয়ী। মাসুম মৃধাকে বরিশালে বিএমডব্লিউ বিজয়ী করতে প্রতিদিন একটি করে আপনাদের মূল্যবান । ভোটদিয়ে বিএমডব্লিউ বিজয়ী করুন বরিশালবাসীকে।

বিএমডব্লিউ জেতার লড়াইয়ে এখন পর্যন্ত সেরা ১০-এ আছেন যারাঃ ১) সিলভিয়া ইয়াসিন- চট্টগ্রাম, ২) মাহবুব হায়দার- ঢাকা, ৩) সাইদুর রহমান- কক্সবাজার, ৪) আবু সাঈদ- কুমিল্লা, ৫) সানজিদা ইয়াসমিন- যশোর, ৬) সাজ্জাদ আহমেদ- নোয়াখালী, ৭) মো. নাছিম-ভোলা, ৮) নাহরিন নোশিন- রংপুর, ৯) অসীম আকরাম- চাঁপাইনবাবগঞ্জ, ১০) মো. মাসুম মৃধা- বরিশাল।

আপনার জেলাকে বিএমডব্লিউ বিজয়ী করতে নির্বাচিত গ্রাহককে ভোট দিতে তার ছবির নিচে থাকা ‘ভোট’ লেখা অংশে চাপ দিলে ‘ভোট নাউ’ অপশন আসবে, এ অপশনে ক্লিক করে ভোট দেওয়া যাবে। একজন নগদ গ্রাহক দিনে একবারই ভোট দিতে পারবেন। একাধিক ভোট দিতে চাইলে পরদিন আবারও একটি ভোট দিতে পারবেন গ্রাহকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews