1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিকিৎসকেরই মোবাইল নিয়ে পালালো ভুয়া হিজরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চিকিৎসকেরই মোবাইল নিয়ে পালালো ভুয়া হিজরা

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // হাসপাতাল থেকে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন হিজরা (৪৩) নামে একজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার সন্ধ্যায় পল্লবী থানার ১১নং সেকশন এলাকা থেকে তাকে ‌গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। তি‌নি হিজরা সেজে ঘুরলেও আসলে তিনি তা নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্তেই তিনি হিজরা সেজে ঘুরেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

মিরপুর ম‌ডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, শাহিন একজন পুরুষ। কিন্তু তিনি হিজরা সেজে বিভিন্ন স্থানে ঘুরেন চুরির উদ্দ্যেশ্যে। গতকাল শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজরা সেজে কল্যানপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান।

আর্থিকভাবে অসচ্ছল ও হিজরা দেখে চিকিৎসক বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা করানোর পর শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই!

আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজরা সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। পরে শ‌নিবার তি‌নি থানায় অভিযোগ ‌করেন।

ওসি ব‌লেন, অভিযোগ অনুসন্ধান ক‌রে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে ‌গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজরা নেতৃবৃন্দ এসে নিশ্চিত করেন শাহিন হিজরা নন, তিনি পুরুষ! চুরি করতেই তিনি এই হিজরার বেশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews