1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে বিএনপি-ছাত্রলীগ ‍তুমুল সংঘর্ষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজধানীতে বিএনপি-ছাত্রলীগ ‍তুমুল সংঘর্ষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পদযাত্রা ও শান্তি সমাবেশ ঘিরে রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ সংঘর্ষ হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে বাংলা কলেজের সামনে সকাল থেকে জড়ো হচ্ছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়ায়।

বিএনপির বিক্ষুব্ধে কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।

১২টায় এ প্রতিবেদন লেখার সময় দেখা গেছে, বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews