1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার 

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে পুলিশের অভিযানে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার। নিজ স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  দীর্ঘদিনের পলাতক আসামি জাহাঙ্গীর শেখ হেদায়েতকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। তিনি লোহাগড়া থানাধীন পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানী শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
মগ্লবার (১৮ জুলাই) ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। হত্যা মামলা ছাড়াও সে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া সে লোহাগড়া ও নড়াইল সদর থানার চুরি মামলার এজাহারনামীয় আসামি।
জাহাঙ্গীর শেখ হেদায়েত, আঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকে দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় বিবাহের পর থেকেই মূলত পারিবারিক কলহের সৃষ্টি। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর শেখ হেদায়েত এর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে উঠে বাদী রবিউল ইসলাম তার মাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। এ সময় সে তার বাবার লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চাইলে গরু জবাই করেছে বলে জানায় তার বাবা। রবিউল ও তার স্বজনেরা খোঁজাখুজি করে পদ্মবিলে মমতাজের গলাকাটা মৃতদেহ দেখতে পায়৷ সেই থেকে দীর্ঘদিন পলাতক ছিল জাহাঙ্গীর। সাজা থেকে বাচঁতে খুলনার ডুমুরিয়ায় নতুন সংসার বেঁধে আত্মগোপন করেছিল সে, শ্বশুর বাড়িতে থেকে করতো ফল ব্যবসা, আর সুযোগ পেলেই চুরি। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়ার তত্ত্বাবধানে নড়াইল সদর ও লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মালিবাগ থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews