1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি ক্ষমতার জন্য বেসামাল হয়ে গেছে: ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপি ক্ষমতার জন্য বেসামাল হয়ে গেছে: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে
নোয়াখালী প্রতিনিধি // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার কারণে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তারা এখন ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে।’

আজ রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মন্ত্রী বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে, গণতন্ত্র গিলে খাবে। তত্ত্বাবধায়ক আদালতের আদেশে মরে গেছে, ওটাকে জীবিত করে লাভ নেই।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাযারী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews