1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৭ জনকে ‘বাঁচিয়ে’ প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১৭ জনকে ‘বাঁচিয়ে’ প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের রোমান-সুর-ইসেরে গত শুক্রবার দুইতলা ভবনে আগুন লাগে। সেইসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনে প্রবেশ করেন একজন ফরাসি মুসলিম যুবক।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের জীবন বাজি রেখে ১৭ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনার পর ওই মুসলিম যুবককে হিরোর তকমা দেওয়া হচ্ছে।

ইজ্জেদিন হামদি নামের ওই যুবক পেশার একজন রুটিওয়ালা। সেইসময় তিনি ওই এলাকার ছিলেন এবং আগুনের খবর শুনে দ্রুত ভবনে যান। আগুন নির্বাপক কর্মী আসার আগেই তিনি এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেছেন।

 

ভবনে আগুন ও ধোঁয়া থাকা সত্ত্বেও হামদি মই ব্যবহার করে জানালা দিয়ে ওই ভবনে প্রবেশ করেন। এই ঘটনার পর ব্যাপক প্রশংসায় ভাসছেন হামদি। বহু টুইটার ব্যবহারকারী হামদিকে দেশটির লিজিয়ন অফ অনারে সম্মানিত করার দাবি জানাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews