
নিউজ ডেস্ক ।। বরিশালে অসুস্থ এবং দুর্ঘটনায় আহত, নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর তহবিল হতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে । বুধবার (২ আগষ্ট) আমানতগঞ্জ উপমহাপরিদর্শকের কার্যালয় সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয় । বরিশাল কলকারখানা ও প্রতিষাটান উপপরির্শক এইচ এম শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জাবেদ হোসেন চৌধুরী সহকারি কমিশনার ও এক্সক্টিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন বরিশাল , ওয়াহিদুল হক ভূইয়া সহকারী পরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বরিশাল। অনু্ষ্ঠানে ৯০টি চেকে মোট ৫১লক্ষর অধিক টাকার চেক বিতরন করাহয় ।