1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে মো. সজিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সজিব ওই গ্রামের মো. হারিস ছেলে।

মৃতের পরিবার সূত্র জানা গেছে, আগামী ১৮ আগস্ট তাঁর ওমান যাওয়ার ফ্লাইট ছিল। আজ সকালে নিজ ঘরে একটি বৈদ্যুতিক বাতির লাইনে সমস্যা হয়।পরে তিনি তা ঠিক করতে যান। এ সময় বিদ্যুতের তার কাটতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সজিব। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্থানান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews