1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে জামালের চুক্তি আজ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে জামালের চুক্তি আজ!

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // সবশেষ মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে খেলেছিলেন জামাল ভূঁইয়া। এই মৌসুমেও ক্লাবটির সঙ্গে জামালের চুক্তি আছে বলে দাবি করেছে শেখ রাসেল। তবে সব জল্পনার ইতি টেনে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

আজ শুক্রবার বাংলাদেশ সময় নয়টার দিকে আনুষ্ঠানিক চুক্তি হবে। নতুন ক্লাবের হয়ে এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করে ফেলেছেন জামাল। আজ সকালে নিজের ফেসুবক পেজে স্বাস্থ্য পরীক্ষার একটি ভিডিও শেয়ার করেন জামাল। সেখানে ৩৩ বছর বয়সী এই ফুটবলার ক্যাপশন দেন, ‘নতুন ক্লাবে স্বাস্থ্য পরীক্ষা।’

এর আগে, নিজের ফেসবুক পেইজে বাংলাদেশ জাতীয় দলের জার্সি দিয়ে আর্জেন্টিনা যাত্রার খবর জানান জামাল। সেখানে লেখেন, ‘এবার সময় এসেছে আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আমাকে আমন্ত্রণের জন্য আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।

 

বাংলাদেশের বাইরে লিগ খেলার অভিজ্ঞতা এর আগেও হয়েছে জামালের। ২০২০-২১ মৌসুমে ভারতের পশ্চিমবঙ্গের দল মোহামেডানের হয়ে মাঠ মাতিয়েছিলেন ডেনমার্কে বেড়ে ওঠা এই বাংলাদেশি।

 

facebook sharing button
twitter sharing button

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews