1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে বাবার মৃত্যুর পরদিন চলে গেলেন ছেলেও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

পিরোজপুরে বাবার মৃত্যুর পরদিন চলে গেলেন ছেলেও

  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে বাবার মৃত্যুর পরদিনই ছেলের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পরদিনই ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছেলে আরিফ হোসেনের।

আরিফের ছোট ভাই মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বাবা নুরুল ইসলাম (৬০) পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর স্ট্রোক করেন আরিফ। তাঁকে ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। মৃত্যুকালে আরিফ এক মেয়ে, স্ত্রী, মা, ভাই স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দুপুরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে ছেলের মরদেহ দাফন করা হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews