1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন: রিজভী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সময় থাকতে পদত্যাগ করুন। আগামী তিন মাস নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অনেকবার পাড় পেয়েছেন এবার আর পাড় পাবেন না। দেয়ালে পিঠ ঠেকা মানুষ কিন্তু ওবায়দুল কাদের, আনিসুল হক, হাছান মাহমুদদেরকে চিনবেন না। তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কে কত অস্ত্র নিয়ে আসলো ওইটা কিন্তু তারা দেখবে না। জনগণের যে উত্তাল আন্দোলনের ঢেউ সেই ঢেউয়ের কাছ কোন আগ্নেয়াস্ত্র টিকতে পারে না। সরকারের তৈরি করা কোন প্রাইভেট বাহিনীরাও টিকতে পারবে না।

এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের আগামীকালের সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হচ্ছে গুন্ডাদের নেতা। সন্ত্রাসীদের নেতা। সারা বাংলাদেশে তারা সন্ত্রাসকেই এখন পরিপালন করছে তাদেরকেই তোষণ করছে।

বিএনপিকে ওবায়দুল কাদেরের ৩৬ দিনের আল্টিমেটাম প্রসঙ্গে দলটির এই মুখপাত্র বলেন, ওবায়দুল কাদেরের এই কথা হচ্ছে সন্ত্রাসীদের মত। বিরোধী দলের কি সভা সমাবেশ করার অধিকার নেই? ওবায়দুল কাদেরের কথা তো গেস্টাপো বাহিনীর কথা। তার কথা তো নাৎসিদের কথা। এই ৩৬ দিন পর উনি কী করবেন? তারপর কি উনি উনার দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিবেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে? এটাই তো বোঝা যায় কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে।

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি শাম্মী আক্তার, নিলুফা ইয়াসমিন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews