1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী।আলোর ফ্ল্যাশে ইলেক্ট্রন নিয়ে গবেষণায় নোবেল পেয়েছেন তারা। তারা হলেন, ওহাইও বিশ্ববিদ্যালয়ের পিয়েরে আগস্তিনি, জার্মান অধ্যাপক ফেরেন্স ক্রস ও সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যান লিহুইলার। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। কোয়ান্টাম প্রযুক্তির একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করায় ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার নোবেল পুরস্কার পান।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়। সেই হিসেবে সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews