1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির ১৫ নেতার কারাদণ্ড মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপির ১৫ নেতার কারাদণ্ড মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র: রিজভী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভাটারা থানার একটি নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক এমপি আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নিম্ন আদালত এ আদেশ দেন। আসামিদের অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

এ কারাদণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা আগেই বলেছি এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নির্বাচনি মাঠ খালি রাখতেই এলাকায় জনপ্রিয় নেতাদের সাজানো মামলার কারাদণ্ড দিয়ে জেলে ঢুকাচ্ছে। এসব রায় ফরমায়েশি রায়।

তিনি বলেন, এতদিন রায় দিল না, অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠ শূন্য রাখতে দিনরাত কোর্ট বসিয়ে একদিনে ১৫ থেকে ২০ জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে নেতাদের জেলে ঢুকানো হচ্ছে। জেল-জুলুম দিয়ে, ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি নির্বাচনে যাবে না, একদলীয় নির্বাচন এ দেশে হতে দেবে না।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আমার বিরুদ্ধে দেওয়া রায়ে আমি বিচলিত নই। সারা দেশই একটি বন্দিশালা। আজকে খালেদা জিয়া অন্তরীণ, তারেক রহমানকে দেশান্তরী করে রাখা হয়েছে। সবাই খালেদা জিয়া ও তারেক রহমান হয়েই এই জালিম সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

আমি জেলে গেলেও লাখ লাখ হাবিব এ সরকারকে বিদায় করতে রাজপথে আছে এবং থাকবে। সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, যে ঘটনায় আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেদিন আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছিলাম। উপরে আল্লাহ একজন আছেন। তিনি সব দেখছেন। তারপরও আমার জেল নয়, জীবনের বিনিময়েও যদি দেশের গণতন্ত্র মুক্তি পায়, খালেদা জিয়া মুক্তি পায়, দেশবাসী যদি বাকস্বাধীনতা ফিরে পায় তাহলে আমি হেসে হেসে শহিদ হয়ে যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews