1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ১

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুর সংবাদদাতা // গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় মাছ ধরে ফেরার পথে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের এক বন্ধুকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাঙ্গালগাছ বাঁশ পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) এবং তার ভাই মো. শুক্কুর আলী (২৫)। তারা গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত শফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, ‌আমার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিলেন। বিকেলে বাসা থেকে বরশি দিয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় আমার স্বামী মারামারি করছে। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়দিন আগে তাদের সঙ্গে মারামারি করছে।

মারপিটে দুই ভাই নিহতের খবরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলামত সংগ্রহসহ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, সিডিআই ও পিবিআই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ), আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, নিহতদের নামে ছিনতাইয়ের মামলা রয়েছে। কয়েকদিন আগে তারা জেল থেকে ছাড়া পেয়েছেন। আর্থিক লেনদেন নাকি পূর্ব বিরোধের জের ধরে এই জোড়া হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews