1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল বরিশাল মহিলা কলেজ শিক্ষার্থীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল বরিশাল মহিলা কলেজ শিক্ষার্থীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি থেকে বেকুটিয়া সেতুতে প্রেমিকের সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ১ নভেম্বর বুধবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এ দুর্ঘটনার পর হাসপাতালে ওই প্রেমিকার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ছাত্রীর প্রেমিক পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইসরাত জাহান শ্রাবনী (১৭) বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা এলাকার শাহাদাত মোল্লার মেয়ে। দুর্ঘটনায় আহত প্রেমিক একই এলাকার তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে শাকিল মোল্লা (১৮)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই রাহাত জানান, বুধবার দুপুর ১২টার দিকে শাকিল ও শ্রাবনী মোটরসাইকেলে বেকুটিয়া ব্রিজে ঘুরতে যান।

সেখান থেকে তারা মোটরসাইকেলে ফিরছিলেন। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় পৌঁছালে এক পথচারীকে চাঁপা দিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা। এতে পথচারীসহ তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে শ্রাবনী মারা যায়। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ছাত্রীর পরিবার রাজাপুর থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশী হেফাজতে ছেলেটিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews