1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় সিএমএম আদালতে জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ আবেদন করা হয়।

তবে জামিন শুনানির বিষয়ে এখনো কোন দিন ধার্য হয়নি। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৯ অক্টোবর) রাতে আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবীর খান।

অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে ফখরুলকে ডিবি অফিসে আনা হয়।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ উপলক্ষে কাকরাইলে আসা বিএনপি কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়া কাকরাইল পুলিশ বক্সেও আগুন দেয় তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews