1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাশকতা ঠেকাতে অবরোধে গাড়িতে ‘গজারির লাঠি’ রাখার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নাশকতা ঠেকাতে অবরোধে গাড়িতে ‘গজারির লাঠি’ রাখার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবরোধে নাশকতা ঠেকাতে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের গাড়িতে গজারির (শাল গাছ) লাঠি রাখার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে কেউ নাশকতা করতে এলে ‘পিটিয়ে তক্তা করে দেবেন’ বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিক সমন্বয় পরিষদ’ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যা’র প্রতিবাদে শ্রমিক সমাবেশে মন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সাহস করে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আইন বলে, কেউ যদি আপনাকে মারতে চায় তার প্রতিহত করতে পারেন, সম্পদ রক্ষার্থে, জীবন-মান রক্ষার্থে। কাজেই আপনি প্রতিবাদ করতে পারবেন এবং তার উপরও আঘাত করতে পারবেন। আপনারা নির্বিঘ্নে-নির্ভয়ে গাড়ি চালান। সরকার আপনাদের পাশে আছে। আমি যেটা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাই বলে আমাকে পাঠিয়েছেন।

হরতাল কিংবা অবরোধকে কেন্দ্র করে কোনোধরনের ক্ষয়ক্ষতি হলে সেসব বিষয় প্রধানমন্ত্রী দেখবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যা ক্ষতি হয়, সেগুলো তুলে ধরলে তা তিনি দেখবেন। পূর্বের মতো তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। পরিবহন শ্রমিক মালিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছে।

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আপনাদের পাশে রয়েছে। আমরা মনে করি এই জঙ্গি-সন্ত্রাসীদের দিন শেষ হয়ে গিয়েছে। আপনারা ঘুরে দাঁড়ালেই এরা বাংলাদেশ এ ধরনের আর কোনও ঘটনা ঘটাতে পারবে না। আমরা চাই একটি শান্তির দেশ সুন্দর পরিবেশ। আলোকময় দেশটির যাত্রা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews