1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। শনিবার বেলা ২টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক। বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্ট শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না। এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য আশপাশে পুলিশের বিপুল সদস্য উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাল সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। কাফরুল থানার ওসি ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা রাস্তায় নেমেছে। পরে কথা বলব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews