1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিকিৎসা নিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রদল নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চিকিৎসা নিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রদল নেতা

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহের নান্দাইলে চিকিৎসা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক ছাত্রদল নেতা। বৃহস্পতিবার দুপুরে নান্দাইল পৌর এলাকা থেকে আটক হন তিনি। পরে বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের ওমর ফারুক আকন্দের ছেলে এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক। ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে যোগ দিয়ে রাবার বুলেট আহত হন তিনি।

নান্দাইল থানার এসআই আশরাফ ফারুক জানান, গ্রেফতারের পর নাহিদের মোবাইলে ঢাকায় পুলিশের ওপর হামলা ছাড়াও বেশ কয়েকটি অপরাধের তথ্য মিলেছে। তবে নাহিদুল তা অস্বীকার করেছেন। পুলিশ সূত্র জানায়, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে যোগ দিয়ে রাবার বুলেটে বিদ্ধ হন নাহিদ। তখন তার রক্তাক্ত শরীরের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে গ্রেফতার এড়াতে ঢাকায় চিকিৎসা না নিয়ে তিনি ময়মনসিংহের নান্দাইলে চলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

নান্দাইল থানার ওসি রাশেদুজ্জামান জানান, নাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকটি অপকর্মের তথ্য মিলেছে। এগুলো যাচাই-বাছাই করেই ঢাকার বিভিন্ন থানায় জানানো হয়েছে। বিস্ফোরক আইনের একটি মামলায় নাহিদকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews