1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার একই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে উপজেলার গোত্রশাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একমাস আগে উপজেলার জোড্ডা গ্রামের ফুফাতো ভাই দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। ১৮ বয়স পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার কথা ছিল। এক বছর আগে তার মা মারা যায়। তাই কিশোরী নিজ ঘরে প্রায়সময় একা থাকতো।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews