1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ১৮৯ প্লাটুন বিজিবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ১৮৯ প্লাটুন বিজিবি

  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ আজ সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মাধ্যমে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দল গুলো।

আন্দোলনের বর্তমান পর্যায়ে প্রায় প্রতিদিন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গতরাতেও তেজগাঁও, নতুনবাজার, সাভারসহ ঢাকা মহানগরী ও এর আশপাশের একাধিক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews