1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আটক ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আটক ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মোটরসাইকেলে করে পালানোর সময় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের নাম বখতিয়ার চৌধুরী শাহিন, নুর মোহাম্মদ সিকদার এবং রুবেল হোসেন। তবে প্রাথমিকভাবে তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে ককটেল ফাটিয়ে পালানোর সময় রাস্তায় পড়ে যায় অভিযুক্তরা। এ সময় আশপাশে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধরে বেধড়ক মারতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের ছাড়াতে চাইলেও পুলিশের সামনেই তাদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ছাত্রলীগের মাদরাসাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমি রোকেয়া হল হয়ে টিএসসির দিকে আসছিলাম। আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে ৪-৫ টা ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ করে তিনজনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতেনাতে ধরি।

তাদের নাম বখতিয়ার চৌধুরী শাহিন, নুর মোহাম্মদ সিকদার এবং রবেল হোসেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় তিন জনকে আটক করে শাহাবাগ থানায় দেওয়া হয়েছে। মোট পাঁচটি ককটেল তারা এনেছিল। তার মধ্যে চারটির বিস্ফোরণ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews