1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গভীর রাতে ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গভীর রাতে ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

আগুন লাগার কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া।

তিনি বলেন, রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রেনের দু’টি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বগিতে অগ্নিকাণ্ডের আগে ওই রেলস্টেশনে কয়েকজনকে হাঁটতে দেখা গেছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews