1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তালা ভেঙে বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

তালা ভেঙে বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে ঘরের তালা ও জানালা ভেঙে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় পুলিশের বিরুদ্ধে বাড়ির জিনিসপত্র তছনছ ও গ্রেফতার রিপনকে মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরুপাই গ্রামে পুলিশ এ অভিযান চালায়। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের গ্রামের বাড়ি সরুপাই হলেও পরিবার নিয়ে তিনি ঢাকার সাভারে থাকেন। অভিযানের সময় তিনি ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

গ্রেফতার হওয়া রিপন মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ময়মনসিংহে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী ও চার বছরের এক কন্যাকে নিয়ে তার কর্মস্থল ময়মনসিংহে থাকেন। বৃহস্পতিবার তিনি ছুটিতে সরুপাই গ্রামে বাড়িতে আসেন।

এ ব্যাপারে বিএনপি নেতা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর থানার ১৫/২০ জন পুলিশ সদস্য সরুপাই গ্রামে তার বাড়িতে যান। এর পর বাড়ির দুটি টিনের ফটক (গেট) ভেঙে উত্তরপাশের ঘরের বারান্দার গ্রিলের তালা ভেঙে পুলিশ ঘরে প্রবেশ করে।

ঘরের ভেতরে থাকা একজন দেখভালকারী (কেয়ারটেকার) ও রিপন মিয়া ঘুমচ্ছিলেন। পরে পুলিশ রিপনকে আটকসহ মারধর করে বলে তিনি দাবি করেন। এ সময় ঘরের বারান্দার তালা ও একটি জানালা ভাঙচুর করে পুলিশ। ঘরে ভেতরে থাকা জিনিসপত্র তছনছ করে।

বিএনপির নেতা সাইফুল ইসলামের বাড়িতে কেউ না থাকায় তার প্রতিবেশী এক যুবক বাড়িটি দেখভাল করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ি ওই যুবক বলেন, পরিবার নিয়ে তার বন্ধু রিপন ময়মনসিংহে থাকেন। ছোটবেলা থেকে রিপনের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক। এ কারণে বৃহস্পতিবার ছুটিতে গ্রামে আসায় তার সঙ্গে রিপন ওই বাড়িতে একসঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে রিপনকে আটক করে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, সম্প্রতি সদর উপজেলার তরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে কোনোকিছু ভাঙচুর, তছনছ বা কাউকে মারধর করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews