1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুই সাংবাদিকসহ আহত ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুই সাংবাদিকসহ আহত ৭

  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হরতাল সমর্থনে করা মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য ও দুইজন সংবাদকর্মী আহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস-স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল দিতে চাইলে পুলিশ ধাওয়া করে। এতে শহরের দুই দিক থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও দুজন সংবাদকর্মী আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews