1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শখ পূরণে টাকা চুরি করে ২ বান্ধবী নিয়ে কক্সবাজারে স্কুলছাত্র - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

শখ পূরণে টাকা চুরি করে ২ বান্ধবী নিয়ে কক্সবাজারে স্কুলছাত্র

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুড়িগ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া তিন বন্ধু পরিবারের টাকা চুরি করে কক্সবাজারে বেড়াতে যায়। এদিকে নিখোঁজ হওয়ার তথ্য পেয়ে প্রযুক্তির সহায়তায় তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। উদ্ধার তিনজনের মধ্যে একজন ছাত্র ও বাকি দুজন ছাত্রী। তারা সবাই একই শ্রেণিতে পড়াশোনা করে।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয় বলে জানানো হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠী মিম খাতুন এবং তানিয়া খাতুন।

পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যরা ভূরুঙ্গামারী থানায় তিনটি আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews