1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পিরোজপুরে ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরে ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় থাকা কৃষিব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি ডাকাতরা তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্য জানান, তিনি পিরোজপুর পৌর শহরে থাকেন। ভোরে খবর পেয়ে ব্যাংকে যান। সরেজমিনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করছেন। তদন্ত করে এখনো কোন টাকা পয়সা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ডাকাতরা ব্যাংকের একটি কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ওই ব্যাংকের নৈশ প্রহরী শফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টা বা সাড়ে ৩টার দিকে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢোকে। এসময় তারা প্রথমে তাকে ( নৈশ প্রহরী) বেঁধে ফেলে। পরে ব্যাংকের কাউন্টারের ড্রয়ারের ও আলমিরার তালা ভেঙে ফেলে। একই সময় তারা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ওই ব্যাংকের সিসি ক্যামেরা যুক্ত কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. রমিচ হাওলাদার জানান, খবর পেয়ে তিনি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঘটনাস্থলে যান। ডাকাত দল ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশ প্রহরী মো. শফিকুল ইসলামের (৪০) হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ব্যাংকের টাকা লুট করতে চাইলেও তা পারে নি। তবে কিছু মালামাল লুট করে নিয়ে গেছে বলে শুনেছি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ব্যাংক ডাকাতি বা দস্যুবৃত্তির উদ্দেশ্যে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার গ্রিল ভেঙেছে। তবে কোনো টাকা পয়সা বা মালামাল লুটের কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যাংকের নৈশ প্রহরীকে থানায় নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews