1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রানা শেখ (২৭) ও হাসান মোল্যা (১৯) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। এক কেজি কাঁচা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হলো মোঃ রানা শেখ (২৭) লোহাগড়া থানাধীন কোটাকোল গ্রামের মোঃ আবদুল শেখের ছেলে এবং হাসান মোল্যা (১৯) একই গ্রামের মোঃ মাহবুব মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২২নভেম্বর) বিকাল ৪টার দিকে লোহাগড়া থানাধীন কোটাকোল গ্রামস্থ মোঃ রানা শেখ এর বসতঘরের পশ্চিম পাশের বাগানের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন এস আই (নিঃ) ফারুক হোসেন ও এএস আই (নিঃ) তরুণ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রানা শেখ (২৭) ও হাসান মোল্যা (১৯)কে গ্রেফতার করে। এ সময় আসামী মোঃ রানা শেখ (২৭) নিকট হতে ৭০০ গ্রাম  ও হাসান মোল্যা(১৯) এর নিকট থেকে ৩০০ গ্রাম মোট এক কেজি গাঁজা উদ্ধার  করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক জনকে গ্রেফতার। (২১ নভেম্বর) দিবাগত রাতে এনআই অ্যাক্টের মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৬৬,৩০৩ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ রুমান শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি মোঃ রুমান শেখ  নড়াইল জেলার সদর থানার বাগডাঁঙ্গা গ্রামের ওসমান শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews