1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ লাইন্সের ব্যারাকে ঝুলছিল এসআইয়ের লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পুলিশ লাইন্সের ব্যারাকে ঝুলছিল এসআইয়ের লাশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সাতক্ষীরা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী উপপরিদর্শক মো. আজাহার আলী (৫৮) নামে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইন্সের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইন্সে যোগদান করেন।

সাতক্ষীরা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরও) লিটন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান সাংবাদিকদের বলেছেন, মরদেহ মর্গে আছে তদন্ত শেষ হলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews