1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাভারে হেরোইনসহ ৪ মাদক কারবারি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

সাভারে হেরোইনসহ ৪ মাদক কারবারি আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // সাভারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইনসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ২২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

বুধবার (২২ নভেম্বর) ভোররাতে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নিখিল কর্মকার (৩২), কৃষ্ণ কর্মকার (২২), শ্রী সুজন কর্মকার (২৬) ও মোঃ মজিবুর রহমান (৪৫)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, আজ ভোররাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ২২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews