1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুন্দরবনে হরিণ শিকারি ফাদঁসহ আটক ১০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

সুন্দরবনে হরিণ শিকারি ফাদঁসহ আটক ১০

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (২৭নভেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ এসব শিকারিদের আটক করা হয়। এসময়, দুইটি দা ও একটি কুড়াল জব্দ করাহয় আটককৃতদের কাছ থেকে।

আটককৃতরা হলো, বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। রাশ পূজা উপলক্ষে পাশপার্মিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন তার। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অণুষ্ঠানে অংশগ্রহন না করে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশগ্রহন না বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। মঙ্গলবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews