1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ বছর বযসী এক শিশুকন্যাসহ অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবীলি ইউনিয়নের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আবদুল মন্নান সুয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত মা-মেয়ের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়া বাজার থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি সিএনজি ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে সিএনজিটি সুবর্ণচর উপজেলার চরজুবীলি ইউয়িনের ২নম্বর ওয়ার্ড আবদুল মন্নান সুয়েটার কারখানার সামনে পৌঁছালে সামনে থাকা চলন্ত একটি মালবাহী ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে গুরুতর আহত হন সিএনজি চালকসহ পাঁচজন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের মধ্যে সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews