1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জায়েদ খানের পাগলামিটা বেড়েছে: হিরো আলম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জায়েদ খানের পাগলামিটা বেড়েছে: হিরো আলম

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। তিনি তার বিচিত্র কারিশমায় আলোচনায় থাকেন সবসময়। কখনও ডিগবাজি, কখনও নিজের জীবন-যাপন নিয়ে বিভিন্ন মন্তব্য তাকে ভাইরাল তকমায় রাখে। এবার জনপ্রিয় ইউটিউবার হিরো আলম কথা বললেন তাকে নিয়ে।

সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সম্প্রতি দুবাই গিয়েছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে আরাভ আমাকে বলে, জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজিও নকল করে!

তবে জায়েদ খানকে নিয়ে হিরো আলম বলেন, জায়েদ খান অবশ্য আগে এমন করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে। যদিও কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে।

হিরো আলম আরও বলেন, আরাভ আমাকে এসব বললে আমি তাকে বলি, আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews