
স্পোর্টস ডেস্ক // নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর আগামী বছর মাঠের গড়াবে। যেখানে আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে নিলামের ড্রাফটে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাম উঠেছে। তারা হচ্ছেন পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান।
এবারের নিলামের ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। সর্বোচ্চ ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার দিয়েন্দ্র ডোটিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থ। তবে দল পাবেন মাত্র ৩০ জন। বিদেশি ক্রিকেটারদের জন্য মাত্র ৯টি স্লট খালি রয়েছে।
সর্বোচ্চ ১০৪ জন ভারতীয় নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন। বাকি ৬৪ জন বিদেশি। এছাড়া ১৫ ক্রিকেটার আছেন সহযোগী দেশ থেকে। সবমিলিয়ে নাম জমা দেওয়া ক্রিকেটারদের মধ্যে ৫৬ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে বাকি ১০৯ জন এখনও অভিষেক হয়নি।