1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আসামিকে না পাওয়ায় মাকে তুলে নিয়ে গেল পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

আসামিকে না পাওয়ায় মাকে তুলে নিয়ে গেল পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার নাঙ্গলকোটে আসামিকে না পাওয়ায় তার মাকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এসআই সাইফুল ইসলাম এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১৭ জুলাই উপজেলার বক্সগঞ্জ ইউপির চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে রবিউল (২৩) এবং একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে বিবি মরিয়ম (১৮) পালিয়ে বিয়ে করে। মেয়ের প্রেমের বিয়ে মেনে নিতে না পেরে গত ২ আগস্ট মেয়ের বাবা জাহাঙ্গীর বাদী হয়ে জামাইসহ একই পরিবারের চারজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন।

মামলায় জামাই রবিউল হোসেন, তার সেজো ভাই আমির হোসেন, বড় ভাই মোস্তফা এবং বোন তাজনেহার বেগমকে আসামি করা হয়েছে। ১নং আসামি রবিউল ছাড়া বাকি আসামিরা জামিনে মুক্ত রয়েছেন। গত বুধবার (২৯ নভেম্বর) ১নং আসামি রবিউলকে বাড়িতে না পেয়ে তার মা আনোয়ারা বেগমকে (৭০) পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার ছেলে আমির হোসেন।

তিনি বলেন, ‘আমার মা বয়স্ক মানুষ, তিনি ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আসামি না। পুলিশ হয়রানি করার জন্য আমার মাকে গ্রেফতার করেছে। আমার ভাই রবিউলের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই।’ ওয়ারেন্ট ও এজাহারে নাম না থাকা সত্ত্বেও গ্রেফতারের কারণ জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, ‘ওসি স্যারকে জিজ্ঞেস করুন।’ নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তদন্তে আনোয়ারার সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews