1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রতন শেখ (৩৮) লোহাগড়া থানাধীন ধোপাদহ গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে, কাশেম শেখ একই গ্রামের আতিয়ার শেখের ছেলে এবং তরিকুল ইসলাম কাশিপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (২ ডিসেম্বর) দুপুরে দিকে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ ধৃত আসামি রতন শেখ (৩৮)র বসতবাড়ির দক্ষিণ পোতার উত্তরমুখী দোচালা টিনের দরজা খোলা ঘরের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাকফুর রহমান, এএসআই (নিঃ) মোঃ শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews