নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে তৃনমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত :
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
১৭৫
0 বার সংবাদি দেখেছে
স্টাফ রিপোর্টার // বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে,জেলা শিল্পকলা একডেমি নারায়ণগঞ্জ’র সহযোগিতায় এবং সদর উপজেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় তৃনমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ৩ডিসেম্বর রোববার সন্ধা ৬টায় জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল হতে আগত বাউল শিল্পীসহ অন্যান্য শিল্পীরাও অংশ নেয়।